ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
তাসনিম জারা

রাজনীতির পুরোনো পেশিশক্তি আর চলবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১, ২০২৫, ০৩:৪৭ পিএম

রাজনীতির পুরোনো পেশিশক্তি আর চলবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা মন্তব্য করেছেন, যে পেশিশক্তি রাজনীতিতে চলত, তা আর চলবে না।

শনিবার তিনি সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এই বক্তব্য রাখেন। সংলাপের মূল লক্ষ্য ছিল রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা।

ডা. জারা বলেন, ‘রাজনীতিকদের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য হয়নি। মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে সমাধান সম্ভব।’ তিনি আরও বলেন, জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের কোনো নির্দিষ্ট উল্লেখ নেই।

তিনি মন্তব্য করেন, ‘রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশনই দাবি আদায়ের একমাত্র উপায়। যেটার পরিবর্তন দরকার।’

রাজনৈতিক পরিবর্তন নিয়ে ডা. জারা বলেন, ‘রাজনীতিতে যে পেশিশক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি এখন বদলে গেছে।’

তরুণদের রাজনীতিতে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম। কিছু কাঠামোগত পরিবর্তন না হলে, সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে, বাস্তবায়ন হবে না। বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।’

নারীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের উপস্থিতি এখনো সীমিত। আমরা সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০তে উন্নীত করার প্রস্তাব দিয়েছি।’

ডা. তাসনিম জারার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে তরুণ এবং নারী রাজনীতিকদের অংশগ্রহণ ও রাজনৈতিক সংস্কারের প্রাসঙ্গিকতা নিয়ে।

ইএইচ

Link copied!