ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিবন্ধন না পেয়ে অনশনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৫, ০৬:১৬ পিএম

নিবন্ধন না পেয়ে অনশনে তারেক রহমান

নির্বাচন কমিশন (ইসি) তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। এই তিন রাজনৈতিক দলের মধ্যে নেই আমজনতার দল। নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে বসেছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি।

নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি, এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।’

তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।’

ইএইচ

Link copied!