ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নির্বাচনী প্রচারণার সময় বিএনপির প্রার্থীকে গুলি, সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২৫, ১১:৪৮ পিএম

নির্বাচনী প্রচারণার সময় বিএনপির প্রার্থীকে গুলি, সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ কয়েকজনের ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে ভয় ও অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির লিখেছেন, আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের একজন প্রার্থী ও তার সহকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে—এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতার কারণ হতে পারে না। অতীতের মতো কেউ যেন এ ঘটনাকে ফায়দা তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক সচেতনতা ও সতর্ক দৃষ্টি থাকা জরুরি।

ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। যদি এ ধরনের অপরাধের বিচার না হয়, তবে তা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলবে।

বুধবার বিকেলে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে বের হওয়ার সময় কাছ থেকে পরপর কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। এতে এরশাদ উল্লাহ বুকে গুলিবিদ্ধ হন এবং আরও দুজন আহত হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম জানিয়েছেন, গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরশাদ উল্লাহ আশঙ্কামুক্ত, তবে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।

জামায়াত আমির তার বার্তায় আরও লেখেন, ভোটের পরিবেশ যেন ভয় বা প্রতিশোধ নয়, বরং আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে গড়ে ওঠে—এটাই এখন জাতির জন্য সবচেয়ে জরুরি।

ইএইচ

Link copied!