ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিমানবন্দরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ১১:১২ এএম

বিমানবন্দরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার ভোরে তাকে আটক করে সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়। আব্দুল্লাহ আল মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরিন্ডি গ্রামের বাসিন্দা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন দুবাইয়ে আত্মগোপনে ছিলেন আব্দুল্লাহ আল মামুন।

তিনি শনিবার ভোরে দেশে ফেরেন। আগেই পাওয়া সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা আটক করেন।

জেএইচআর

Link copied!