ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বিএনপি নেতা মঞ্জুর এলাহী

জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৯:১৩ পিএম

জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজা

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী মন্তব্য করেছেন, ‘বেগম খালেদা জিয়ার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ছাপিয়ে যাবে।’

রোববার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জুর এলাহী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়। তবে বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে যে জায়গা দখল করে আছেন, তার জানাজা সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘একসময় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বলা হলে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া দেশের এই মাটিতেই থেকেছেন, জনগণের সাথে থেকেছেন।’

বক্তৃতার একপর্যায়ে তিনি মন্তব্য করেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের মা, আর হাসিনা ফ্যাসিস্টের মা।’

মঞ্জুর এলাহী বলেন, বিএনপি বা দলের নেতাকর্মীরা এ মুহূর্তে কোনোভাবেই বেগম জিয়ার অনুপস্থিতি কামনা করে না, তবে বাস্তবতা হচ্ছে, এই দেশের জনগণ তার প্রতি যে ভালোবাসা রাখে, প্রয়োজনে সেই জানাজা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত।

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!