ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

মনোনয়ন পেলেন না স্নিগ্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:৪৮ পিএম

মনোনয়ন পেলেন না স্নিগ্ধ

ঢাকা–১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাননি তিনি।

বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। তালিকায় দেখা যায়, ঢাকা–১৮ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এসএম জাহাঙ্গীর হোসেন।

দলে যোগ দেওয়ার পর স্নিগ্ধ নিয়মিত দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং এলাকায়ও প্রচারণায় অংশ নিতেন। আসনটি দীর্ঘদিন শূন্য থাকায় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তবে সর্বশেষ ঘোষিত তালিকায় তার নাম না থাকায় সেই জল্পনার অবসান হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করে। বাকি থাকা আসনগুলোর মধ্যে বৃহস্পতিবার আরও ৩৬ জনের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দেন। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

জেএইচআর

Link copied!