ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

‘এই মিয়া চুপ, একেবারে খেয়ে ফেলব’, মেজাজ হারিয়ে বললেন এমপি হানজালা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৮:০৭ পিএম

‘এই মিয়া চুপ, একেবারে খেয়ে ফেলব’, মেজাজ হারিয়ে বললেন এমপি হানজালা

সালিসি বৈঠকে মেজাজ হারিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা। এ ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনয়নে নির্বাচিত এই এমপির ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের ধমক দিচ্ছেন। ভিডিওতে টেবিল চাপড়ে তাঁকে বলতে শোনা যায়, কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন? এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দেব।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় তারা মিয়া নামে এক বিএনপি কর্মীর সঙ্গে একটি সালিস বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী তারা মিয়া জানান, ঘটনাটি প্রায় এক মাস আগের। ওই সালিস বৈঠকে ৫০০ থেকে ৬০০ মানুষ উপস্থিত ছিলেন। বিচার চলাকালে এমপির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। তারা মিয়ার অভিযোগ, এমপি সাহেব বিচারের মধ্যে অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে একতরফাভাবে রায় দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি আরও বলেন, যেখানে শত শত মানুষের উপস্থিতিতে সালিস অনুষ্ঠিত হয়, সেখানে পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি আসতেই পারে। একজন বিচারকের দায়িত্ব হলো সেসব কথা ধৈর্যসহকারে শোনা। তা না হলে সেটি প্রকাশ্য সালিশ না হয়ে একতরফা বিচার হয়ে যায়।

বৈঠকে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে এমপি হানজালা মেজাজ হারান। এ সময় উপস্থিত একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করলে তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এই ঘটনায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জেএইচআ

Link copied!