ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

৪৮ ঘণ্টায় আরব আমিরাতের ভিসা, পর্যটকদের জন্য সুখবর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২০, ২০২৬, ১০:০৬ পিএম

৪৮ ঘণ্টায় আরব আমিরাতের ভিসা, পর্যটকদের জন্য সুখবর

পর্যটকদের জন্য নতুন সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেশটিতে টুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে। ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে দ্রুত ভিসা অনুমোদনের পাশাপাশি বিভিন্ন পর্যটনসেবায়ও দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। শনিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। এর ফলে তুলনামূলক কম খরচে দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। পর্যটনসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে কিছু হোটেলে নামমাত্র খরচে কক্ষ ভাড়া পাওয়া যাচ্ছে।

এছাড়া ডেজার্ট সাফারি, জেট স্কি, বাগি রাইডসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমেও উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে আগাম পরিকল্পনা করলে পর্যটকরা স্বল্প খরচে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। খালিজ টাইমসের প্রতিবেদনে সাশ্রয়ী ভ্রমণের জন্য কয়েকটি পরামর্শও তুলে ধরা হয়েছে।

সংবাদমাধ্যমটির মতে, ভ্রমণের সবচেয়ে বড় ব্যয় সাধারণত আবাসন খাতে হয়। তবে গ্রীষ্ম মৌসুমে অনেক হোটেল বিশেষ ছাড় দেওয়ায় সরাসরি গিয়ে বা বিভিন্ন বিকল্প যাচাই করে বুকিং করলে কম খরচে ভালো সুবিধা পাওয়া যেতে পারে। দুবাই এখন তুলনামূলকভাবে অনেক বেশি সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে।

হোটেল ভাড়া কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যটনকেন্দ্রে বিশেষ অফার থাকায় ভ্রমণকারীরা সুবিধাজনকভাবে ঘুরে বেড়াতে পারছেন। দ্রুত ভিসা অনুমোদন এবং বিভিন্ন খাতে মূল্যছাড়ের কারণে আগামী দিনে সংযুক্ত আরব আমিরাতে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে সীমিত বাজেটে আন্তর্জাতিক ভ্রমণের জন্য দুবাই আরও জনপ্রিয় হয়ে উঠবে।

জেএইচআর

Link copied!