ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

দুমকিতে নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, দর্শকদের উপচে পড়া ভিড়

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ১২:০১ এএম

দুমকিতে নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, দর্শকদের উপচে পড়া ভিড়

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খোপার হাট ক্রীড়া সমর্থকদের আয়োজনে এই ম্যাচে মুখোমুখি হয়েছিল ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের স্থানীয় ফ্যানবেজ ‘ব্রাজিল সমর্থক দল’ বনাম ‘আর্জেন্টিনা সমর্থক দল’। কৃত্রিম আলোয় আলোকিত মাঠে খেলাটি দেখতে স্থানীয় সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

উক্ত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব সেলিমুদ্দিন।

খেলা চলাকালীন সময়ে আরও উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মো. ফেরদৌস আলম।

বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজনদের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া ইউনিয়নের বিট অফিসার ও এএসআই মো. মোসারফ হোসেন, পাঙ্গাসিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা যুবদলের ১নং আহ্বায়ক সদস্য মো. বেল্লাল হোসেন ফরাজী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. সোহরাব হোসেন মাস্টার, মো. আমিন জোয়াদ্দার, মো. নুরুল আমিন জোয়াদ্দার, মো. দেলোয়ার হোসেন মুহুরী এবং মো. নান্নু মৃধা।

এছাড়াও ম্যাচটিতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন ও উৎসাহ জোগান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও টানটান উত্তেজনার এই ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেএইচআর

Link copied!