ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অধ্যাপক মজিবুর রহমান

আল্লাহর দেয়া হাত দিয়ে সিল মারবো আল্লাহর আইনের পক্ষে

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:১৬ পিএম

আল্লাহর দেয়া হাত দিয়ে সিল মারবো আল্লাহর আইনের পক্ষে

জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, মানুষের তৈরি মতবাদ বাংলাদেশকে ৫৪ বছর শাসন করেছে। কিন্তু মানুষের মুখে হাসি ফুটে নাই, দুঃখ দুর্দশা দূর হয় নাই। অনেক কষ্টে দেশের মানুষ ৫৪ বছর কাটিয়েছে, আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। জাতীয় সংসদ থেকে শুরু করে দেশের সব প্রতিষ্ঠান চলবে আল্লাহর আইনে, ইসলাম বিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না। আল্লাহর দেয়া হাত দিয়ে সিল মারবো আল্লাহর আইনের পক্ষে। হাত উঠিয়ে আল্লাহকে দেখান। ওয়াদা করেন, যতদিন বেঁচে থাকব আল্লাহর আইনের পক্ষে থাকবেন।   

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠের একাংশে আয়োজিত ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি আরও বলেন, ১৯৭১ সালের যে উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল, তা অত্যন্ত ভালো এবং সুন্দর লক্ষ্য ছিল। কিন্তু দুর্ভাগ্য, যে লক্ষ্য নিয়ে ৭১ সালে সংগ্রাম করা হয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল তারা সেই উদ্দেশ্য সফল করে নাই। ফলে প্রথম স্বাধীনতা ব্যর্থতায় পরিণত হয়েছে। দ্বিতীয় স্বাধীনতায় আবু সাঈদ-মুগ্ধ জীবন দিয়ে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা ব্যর্থ হয়েছে। জীবন দিয়ে তারা দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করে গেছে। সামনে লড়াই হবে, বাংলাদেশে আদর্শিক লড়াই হবে। এদেশের মানুষের তৈরি মতবাদ-জাতীয়তাবাদ চলবে না। কোরআন-সুন্নার আইন চালু হবে, আগামী ফেব্রুয়ারি মাসে তার পরীক্ষা হয়ে যাবে, ইনশাল্লাহ। আমাদের ৮ দল ইসলামী আইনের পক্ষে। এই ৮ দলকে বাংলাদেশের ৯০ ভাগ মুসলমানের দলে পরিণত করতে চাই। বাংলাদেশের যত ইসলামী দল আছে, সব দল ইসলামের পতাকা দলে সমাবেত হবে ইনশাল্লাহ। আমরা দরজা ওপেন করে দিয়েছি। আমরা বিএনপিকে বলতে চাই- আপনারও আসেন, আল্লাহকে এক বলে মানেন। কিন্তু দুঃখ লাগে যখন তারা বলে, আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। কথাটা তারা জেনেশুনে বলছে, না-কী না জেনে বলছে এই কথাটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না।  

অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, ৫৪ বছর আমরা শান্তি পাই নাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। মানুষ যখন আল্লাহর আইনে পরিপূর্ণ আনুগত্য করবে তখন দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। কোরআন এবং সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম হবে, এই আইন চালু করার জন্য ৮ দল ঐক্যবদ্ধ হয়েছে। এটার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আপনারা কী রাজী আছে ? আগামী দিনে প্রয়োজন হবে।  

নিজেদের ৫ দফা দাবির বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমরা ৫ দফা দাবি করেছিলাম। তার একটা হলো যারা চুরি, ডাকাতি করেছে, মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। এখন কেউ কেউ বলছে আমরা ক্ষমতায় গেলে সব বিচার উঠিয়ে দিব। তাহলে অপরাধ যে করে এবং অপরাধ যে সমর্থন করে, তারা কী- আলাদা হলো না এক হলো? তাহলে পতিত শক্তি আর নব্য যারা আগামীদিনে নিজেদেরকে ঘোষণা করেছে যে- তারা এদেশকে পরিচালনা করবে। আমরা বলছি- জনগণ ভোট দিলে আপত্তি আমাদের নাই কিন্তু ভোট না পেয়েই যদি এসব কথা বলা শুরু করেন তাহলে তো মতলবটা ভালো বুঝা যায় নাই। দুই নম্বরে আমরা বলেছি গণভোট দিতে হবে। গণভোট মানে পাবলিকের ভোট। জনগণকে যারা ভয় করে তারা কী গণতন্ত্রে বিশ্বাস করে ? গণভোট মানতে হবে, সেটা হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে। তাহলে গণভোটের সত্যিকার মূল্য মানুষ বুঝতে পারবে। আমরা কারো বিরুদ্ধে চরম কথা বলতে চাই না। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। তাহলে সংগ্রাম, মারামারি জুলুম কমে যাবে।

সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। ২০১৪, ১৭ এবং ২০২৪ এর স্টাইলে আমরা কোন নির্বাচন চাই না। সেজন্য মানুষের হক যেন প্রতিষ্ঠিত হয়, অধিকার যেন প্রতিষ্ঠিত হয় সেজন্য প্রধান উপদেষ্টাকে আমাদের ৫ দফা দাবি মেনে নিয়ে দেশকে সুন্দরভাবে নির্বাচন উপহার দেয়ার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী, নেজামামে ইসলামের মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, ডেভেলপম্যান্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র প্রকৌশলী রাশেদ খান প্রধান প্রমূখ।

ইএইচ

Link copied!