ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায়নি: খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৩৩ এএম

এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায়নি: খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সকালে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স সকাল পৌনে ১০টা পর্যন্তও ঢাকায় পৌঁছায়নি। 

এই বিলম্বের কারণে তার আজকের যাত্রা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, সকাল ১০টা পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে অবতরণের অনুমতি চায়নি বা অবগত করেনি।

বিএনপি মিডিয়া সেল বলছে, এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসেনি। কখন আসবে তারও সুনির্দিষ্ট তথ্য নেই। 

এয়ার অ্যাম্বুলেন্স কখন পৌঁছাবে জানতে চাইলে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “টাইম-শিডিউল চূড়ান্ত হলে জানাব”। এর আগে গতকাল রাতে বিএনপি'র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে দেখতে যাবেন খালেদা জিয়াকে। তারপর তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অন্যদিকে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স আসার শিডিউল চূড়ান্ত হয়নি। তাই আজ খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল তিনবার ভার্চুয়ালি সভা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীর দেখেছেন। 

তিনি জানান, বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইএইচ

Link copied!