ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপির প্রার্থী হাবিব ও শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৪৫ পিএম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপির প্রার্থী হাবিব ও শিমুল বিশ্বাস

পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আহত হন। একই ঘটনায় গাড়িচালক ও শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী (পিএস) এনামুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করান।

হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই বিপুল হোসেন বুদু জানান, শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। 

তিনি বলেন, "আটঘরিয়ায় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই সেটি দুমড়েমুচড়ে যায়। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন এবং আহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।"

ইএইচ

Link copied!