ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
তারেক রহমান

হাদির ওপর গুলি ষড়যন্ত্রের অংশ, নির্বাচন ব্যাহত করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৪৫ পিএম

হাদির ওপর গুলি ষড়যন্ত্রের অংশ, নির্বাচন ব্যাহত করা যাবে না

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি করার ঘটনাটি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র করে নির্বাচন ব্যাহত করা যাবে না।

সোমবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে যেতে থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি অপশক্তি এখনো সক্রিয় আছে।”

মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন হলো মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য কখনো মলিন হবে না।”

চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ সতর্ক থাকলে এই ষড়যন্ত্র কখনো সফল হবে না।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “আসন্ন নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল। এবারের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এর সঙ্গে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব সুসংহত রাখার প্রশ্ন জড়িয়ে আছে।”

বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে আসন্ন নির্বাচনে জনগণের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তারেক রহমান।

তিনি আরও বলেন, “ষড়যন্ত্র এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি সেই ষড়যন্ত্রেরই অংশ। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার প্রশ্ন—ওসমান হাদির অপরাধ কী? সময়ের সঙ্গে জনগণের সামনে এই চরিত্র স্পষ্ট হয়ে উঠবে।”

এ সময় তিনি কয়েকটি প্রশ্ন উত্থাপন করেন

১. অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা গেলে কারা খুশি হবে?

২. নির্বাচন ছাড়াই এই সরকার বহাল থাকলে কারা লাভবান হবে?

৩. জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ হবে?

তারেক রহমান বলেন, এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে।

ইএইচ

Link copied!