ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৫২ পিএম

দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য নির্ধারিত ফরম পূরণ করে এক প্রতিনিধির মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। পাসপোর্ট না থাকায় দেশে ফেরার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এই ট্রাভেল পাস প্রয়োজন হয়।

সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা দেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক ব্রিফিংয়ে তাঁর দেশে ফেরার দিনক্ষণ নিশ্চিত করেছিলেন।

এদিকে আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান তাঁর মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। প্রিয় নেতার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ইএইচ

Link copied!