ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নির্বাচনী খরচ বাবদ সমর্থকদের কাছে টাকা চেয়েছেন তাসনিম জারা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১০:৫৬ পিএম

নির্বাচনী খরচ বাবদ সমর্থকদের কাছে টাকা চেয়েছেন তাসনিম জারা

নির্বাচনী ব্যয়ে আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে নির্ধারিত সীমার বাইরে এক টাকাও খরচ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন  জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। তবে বাস্তবে অনেক প্রার্থী নির্বাচনে ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন, যা আইনের পরিপন্থী। পরে নির্বাচন কমিশনে মাত্র ২৫ লাখ টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়। তাঁর ভাষায়, এর ফলে সংসদে যাওয়ার পথটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে।

তাসনিম জারা বলেন, আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করব না। তিনি জানান, অনেকেই তাঁকে বলেছেন এত কম বাজেটে নির্বাচন করা অসম্ভব, তবে তাঁর মতে নতুন বাংলাদেশ গড়তে হলে এই পথেই যেতে হবে।

নির্বাচনী ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন খরচ যখন ১০–২০ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন নির্বাচিত হওয়ার পর সেই টাকা তুলতে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়া অনেকের কাছে ‘বাধ্যতামূলক’ হয়ে ওঠে। এতে রাজনীতি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায় বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী চলতি নির্বাচনে তাঁর ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এ অর্থ জনগণের কাছ থেকেই স্বচ্ছভাবে সংগ্রহ করতে চান জানিয়ে তাসনিম জারা বলেন, প্রাপ্ত ও ব্যয়িত প্রতিটি টাকার হিসাব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করা হবে।

এ লক্ষ্যে তিনি একটি নতুন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট খোলার কথাও জানিয়েছেন তিনি। সেগুলো হলো-

ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস:
Account Name: Tasnim Jara
Account Number: 1261570464960
Bank Name: Dutch-Bangla Bank PLC
Branch: Elephant Road
Routing number: 090261338
বিকাশ অ্যাকাউন্ট ডিটেইলস:
বিকাশ নম্বর: 01870 20 93 59
নাম: Tasnim Jara
অ্যাকাউন্ট টাইপ: পার্সোনাল

আপনাদের কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন: 01870 20 93 59

জেএইচআর

Link copied!