ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:১৪ পিএম

ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর এবার ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে শনিবার দুপুরে তিনি নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হন।

দুপুর ১টা ১ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কমিশন সূত্রে জানা গেছে, সাধারণ নাগরিকদের মতোই তাঁর ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী কমিশন যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে তালিকাভুক্ত করার এখতিয়ার রাখে। ফলে তারেক রহমানের ভোটার নিবন্ধনে কোনো আইনি জটিলতা নেই। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দ্রুতই তাঁর জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তারেক রহমানের নাম ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আজ ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হওয়ার মাধ্যমে তাঁর নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ও আইনি ভিত্তি আরও সুসংহত হবে।

নির্বাচন কমিশনে আসার আগে আজ বেলা ১১টার পর তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

জেএইচআর

Link copied!