ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন জাইমা রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:০৬ পিএম

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন জাইমা রহমান

আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শনিবার বেলা ১২টা ২৬ মিনিটে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

আনুষ্ঠানিকতা শেষে বেলা ১২টা ৪৪ মিনিটে তারা ইটিআই ভবন ত্যাগ করেন। ভোটার হওয়ার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙুলের ছাপ ও আইরিশ জমা দিয়ে তাদের গাড়িবহর নির্বাচন ভবন ছেড়ে যায়।

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি তিনি। তবে গত চব্বিশে জানুয়ারি অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তন হলে তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার হন। এবার কন্যা জাইমা রহমানও ভোটার তালিকায় নাম লেখালেন।

জেএইচআর

Link copied!