ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার প্রয়াণে চীনের প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:৫৪ এএম

খালেদা জিয়ার প্রয়াণে চীনের প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। 

মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। ঢাকায় অবস্থিত চীন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

লি কিয়াং তার শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের একজন ‘প্রবীণ রাজনীতিক’ এবং চীনা জনগণের ‘পুরোনো বন্ধু’ হিসেবে অভিহিত করেন। 

তিনি বলেন, বেগম জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে একটি সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

চীনের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার যে অনবদ্য অবদান রয়েছে, তা চীনা পক্ষ বিশেষভাবে মূল্যায়ন করে। দুই দেশের মধ্যকার বিদ্যমান এই গভীর বন্ধুত্বকে বেইজিং সর্বদা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।

শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চীন প্রস্তুত রয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর আন্তর্জাতিক মহলে শোকের যে প্রবাহ সৃষ্টি হয়েছে, তারই ধারাবাহিকতায় চীনের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক শোকবার্তা পাঠানো হলো।

ইএইচ

Link copied!