ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মুহাম্মদ মুরসালীন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৪:০৯ পিএম

এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মুহাম্মদ মুরসালীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

খান মুহাম্মদ মুরসালীন জানান, এনসিপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি তিনি দলটির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা বিভাগেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া আসন্ন নির্বাচন কেন্দ্রিক গঠিত মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও তিনি কাজ করছিলেন। আজ থেকে তিনি দলের সব পর্যায়ের দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

দলের পদ ছাড়লেও সক্রিয় রাজনীতিতে থাকার ঘোষণা দিয়ে মুরসালীন বলেন, এনসিপি থেকে পদত্যাগ করলেও আমি রাজনীতি ছাড়ছি না। দেশ ও জনগণের প্রয়োজনে আগামী দিনেও আমাকে রাজপথে দেখা যাবে।

এর আগে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে পদত্যাগের কথা অনুসারীদের জানান। তবে কী কারণে তিনি দল ছাড়লেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, সম্প্রতি এনসিপি থেকে ডা. তাসনিম জারা ও হাসনাত আবদুল্লাহর মতো পরিচিত মুখদের নির্বাচন ও পদত্যাগ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই খান মুহাম্মদ মুরসালীন দল ছাড়ার ঘোষণা দিলেন।

জেএইচআর

Link copied!