ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ, নেই কোনো স্থাবর সম্পত্তি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১, ২০২৬, ০৯:৩৮ পিএম

তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ, নেই কোনো স্থাবর সম্পত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, পেশায় চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা এই প্রার্থীর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। তার কোনো স্থাবর সম্পত্তি (বাড়ি, ফ্ল্যাট, কৃষি বা অকৃষি জমি) নেই।

হলফনামায় অস্থাবর সম্পত্তির হিসেবে ডা. জারা উল্লেখ করেছেন, তার মোট অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার, ব্যাংকে জমা ১০ হাজার ১৯ টাকা এবং হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তবে তার করযোগ্য সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৯ লাখ ১০ হাজার ৫০৯ টাকা।

ডা. তাসনিম জারার স্বামী ও এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা নেতা খালেদ সাইফুল্লাহর হাতে নগদ ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড রয়েছে। তাসনিম জারা চাকরি থেকে বছরে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা আয় করেন। 

এছাড়া ব্যাংক আমানত থেকে ২৬৪ টাকা এবং দেশের বাইরে থেকে তার আয় ৩ হাজার ২০০ পাউন্ড। হলফনামা অনুযায়ী, তার নামে কোনো ফৌজদারি মামলা, ঋণ বা সরকারি পাওনা নেই।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আপিল করা যাবে ৫-৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০-১৮ জানুয়ারি। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইএইচ

Link copied!