ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
হাসনাত আব্দুল্লাহ

প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ১০:৫৬ এএম

প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীও অভিযোগ করেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে।

দেশে আবারও ফ্যাসিজমের আশঙ্কা তৈরি হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, প্রশাসনের গোলামির দিকে হেলে পড়ার পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না।

প্রশাসনের গোলামিকে প্রশ্রয় না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানান পাটোয়ারী।

এএন

Link copied!