ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশের স্বার্থে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জামায়াত আমিরের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১১:৩১ এএম

দেশের স্বার্থে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জামায়াত আমিরের
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। 

শনিবার দলটির ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি এমন আহ্বান জানান। 

তিনি বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোট মানে জনগণের সরাসরি মতামত, গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এ গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।

তিনি আরও বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান; ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান; ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া ও ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।

জামায়াত আমির সব রাজনৈতিক দল ও মতের মানুষকে দেশের জন্য দায়িত্ববোধ নিয়ে ভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।

এএন

Link copied!