ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পার্থর আসনে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৬, ১১:০২ পিএম

পার্থর আসনে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী

ভোলা-১ (সদর) আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

সোমবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই প্রত্যাহারের আবেদন জমা দেন এবং রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন।

মূলত রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে এই আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি। তিনি নিজ দলীয় প্রতীক ‘গরুর গাড়ি’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিকভাবে গোলাম নবী আলমগীরকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলেও জোটগত সিদ্ধান্তের কারণে তিনি মাঠ থেকে সরে দাঁড়ালেন।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। সোমবার বিকেলে তার আইনজীবী আমিরুল ইসলামের মাধ্যমে ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শামীম রহমানের কাছে আবেদনপত্রটি হস্তান্তর করা হয়। 

রিটার্নিং কর্মকর্তা জানান, প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি নির্ধারিত থাকলেও বিএনপি প্রার্থী আগেই তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, আন্দালিভ রহমান পার্থ প্রথমে ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি নিজ এলাকা ভোলা-১ থেকে নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপিও তার বিপরীতে কোনো প্রার্থী না রাখার ঘোষণা দেয়।

গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র প্রত্যাহারের খবরে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ইএইচ

Link copied!