ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নজরুল ইসলাম

পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ইস্যুতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৫৭ পিএম

পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ইস্যুতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে

বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ইস্যুতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

নজরুল ইসলাম বলেন, পোস্টাল ভোটে প্রবাসীদের অধিকারের দাবি আমাদেরও ছিল। অনেক আসনে পোস্টাল ব্যালটের ভোট ৫ থেকে ৭ হাজার পর্যন্ত, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে নিয়ামক হতে পারে। কিন্তু প্রবাসীদের কাছে পাঠানো ব্যালট পেপারে প্রতীকের ক্রম সাজানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রথম সারিতে দাঁড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখা রাখা হয়েছে। অথচ ধানের শীষকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে ভাঁজ পড়লে প্রতীকটি অস্পষ্ট হয়ে যাবে।

এই ঘটনাকে ‘ইচ্ছাকৃত’ দাবি করে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এটি অক্ষরের ধারাবাহিকতা বলে দায় এড়াতে চাইছে। কিন্তু এটি অন্যভাবেও সাজানো যেত। যারা এর জন্য দায়ী, তাদের খুঁজে বের করতে হবে। এছাড়া বাহরাইন ও ওমানে জামায়াত নেতার বাসায় পোস্টাল ব্যালট থাকার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইসি ব্যবস্থা না নিলে এই ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকায় দরিদ্র ভোটারদের জাতীয় পরিচয়পত্র, ফোন ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। তাঁর আশঙ্কা, ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়া বা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হতে পারে। এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি জানান, সেটি কোনো রাজনৈতিক সফর ছিল না, ছিল ব্যক্তিগত। কিন্তু ইসির অনুরোধে এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখতে বিএনপি সেই সফর স্থগিত করেছে। ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর উল্লেখ করে তিনি অভিযোগ করেন, অন্য অনেক দলের নেতারা আচরণবিধি মানলেও ইসি সবার প্রতি সমান আচরণ করছে না।

জেএইচআর

Link copied!