ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ!

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৫২ পিএম

প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ!
হাসনাত আব্দুল্লাহ।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার বিকেলে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় সংস্থাটি।

এই আসনে ‘১০ দলীয় নির্বাচনী জোট’ থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন।

তার সে আপিল নামঞ্জুর হয়। ফলে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে।

নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে হাসনাত আব্দুল্লাহর জয়ের দিকে একধাপ এগিয়ে গেলেন বলেই মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে ‘শুভ কামনা’ জানিয়ে পোস্ট করেছেন।

সাইফুল ইসলাম একজন ফেসবুকে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের তথ্য শেয়ার করে হাসনাতকে অভিনন্দন জানিয়েছেন।

তবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। হাইকোর্টের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন। 

এ ছাড়া আসনটিতে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে সুযোগ নেই এই প্রার্থীর।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আসনটিতে আরো প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ); মোহাম্মদ মজিবুর রহমান (খেলাফত মজলিস); মো. আবু জসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ–জিওপি); মোফাজ্জল হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস)।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়নপত্র তুললেও এনসিপির সঙ্গে নির্বাচনী জোট হওয়ায় তিনি আর মনোনয়নপত্র জমা দেননি। হাসনাতের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গেই জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ; যিনি জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাকে আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন।

এদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সঙ্গী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এএন

Link copied!