ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই: ডা. জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:১৩ পিএম

বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই: ডা. জাহিদ হোসেন

দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর ও নবাবগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং দেশের মানুষের দল। দেশ-বিদেশে আমাদের নেত্রী বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই।"

রোববার দুপুর ২টার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কুলানন্দনপুর এলাকার নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, জনগণই আমাদের শেষ ঠিকানা। জনগণই যেহেতু আমাদের শেষ ঠিকানা, কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে জনগণকে যদি ঐক্যবদ্ধ করা যায়, তাহলে ঐক্যবদ্ধ জনগণ ইনশাআল্লাহ আগামী দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসেবে কাজ করবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের মানুষ।

তিনি আরও বলেন, আমাদের নেতা বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। কোনো অবস্থাতেই কোনো কিছুতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। বাংলাদেশের মানুষ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে কোনো অবস্থাতেই কোনো মৌলবাদীর কাছে অথবা স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক এরকম কার্যক্রম করে এমন কাউকে কোনো সুযোগ দেবে না। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!