ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জামায়াত আমির

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা চালু করা হবে

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ১১:৫১ পিএম

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা চালু করা হবে

ক্ষমতায় এলে কেরু অ্যান্ড কোম্পানির মতো দেশের সকল বন্ধ হয়ে যাওয়া মিল, ফ্যাক্টরি ও শিল্পপ্রতিষ্ঠান আবার সচল করা হবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কেরু অ্যান্ড কোম্পানির সুগার মিল একসময় দেশের অন্যতম বৃহৎ চিনি কল ছিল, যা বর্তমানে কার্যত অচল। আমরা ক্ষমতায় এলে এসব প্রতিষ্ঠান সচল করে তুলব। শিল্পকারখানা চালু হলে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে এবং দেশীয় উৎপাদন বাড়বে। উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলে এই দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সুযোগ দেওয়া হবে না। চুরি, দুর্নীতি ও অপচয় বন্ধ করা হলে মিল-কারখানাগুলো নতুন প্রাণ ফিরে পাবে। 

মেহেরপুরের মতো ছোট জেলা আজ চাঁদাবাজদের দখলে চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে তারা আর চাঁদাবাজিতে জড়াতে না পারে।

নির্বাচন ও গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট। সবাই এই ভোট নিশ্চিত করলে দেশ বিজয়ী হবে। ইনশাআল্লাহ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।

জনসভায় জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে জনসভাস্থল মুখরিত করে তোলেন।

ইএইচ

Link copied!