ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ঢাকা-৯

তাসনিম জারার ৬ দফা ইশতেহার ঘোষণা 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৪২ পিএম

তাসনিম জারার ৬ দফা ইশতেহার ঘোষণা 
তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

শনিবার বিকেলে খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ৬ দফা ইশতেহার তুলে ধরেন।

তাসনিম জারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "মানুষ বর্তমানে গ্যাসের পরিবর্তে শুধু বাতাস পাচ্ছে।" তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য ভর্তুকি মূল্যে গ্যাস নিশ্চিত করতে সরকারের ওপর চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দেন।

অত্র অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য মুগদা হাসপাতালের অপ্রতুলতার কথা উল্লেখ করে তিনি এই হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়ানোর ঘোষণা দেন। এলাকার রাস্তার উন্নয়নসহ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' বা যুদ্ধ ঘোষণা করার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনের মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি এই এলাকার মানুষের অধিকার আদায়ে সরাসরি ভূমিকা রাখবেন।

এএন

Link copied!