ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে যা বললেন তারেক রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:২৩ পিএম

মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে যা বললেন তারেক রহমান

ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলের পীর জঙ্গি মাজার রোডে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই প্রতীক হস্তান্তর করেন। এ সময় তিনি মির্জা আব্বাসকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জনসভায় তারেক রহমান বলেন, ঘরের মানুষই কেবল ঘরের মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারে। এলাকার মানুষের সঙ্গে যার দীর্ঘদিনের সম্পর্ক, তাকেই প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত। তিনি প্রতিশ্রুতি দেন যে ১২ ফেব্রুয়ারি মির্জা আব্বাস বিজয়ী হলে ১৩ তারিখ থেকেই তিনি আজীবন জনগণের পাশে থাকবেন।

তারেক রহমান উল্লেখ করেন যে এই নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের লড়াই। তিনি দাবি করেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ইনশাআল্লাহ ধানের শীষের সরকার গঠিত হলে তা হবে একটি জনগণের সরকার।

নারী ও গৃহিণীদের স্বাবলম্বী করতে 'ফ্যামিলি কার্ড' চালুর ঘোষণা দেন বিএনপি প্রধান। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে গৃহিণী ও খেটে খাওয়া নারীদের সরাসরি সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়নে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে তাদের।

তরুণদের কর্মসংস্থান নিয়ে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছে বিএনপি। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলায় কারিগরি ও আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে। একইসঙ্গে খেলাধুলায় প্রতিভাবান তরুণদের পেশাদার হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

ধর্মীয় নেতাদের জন্য সুখবর দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য সম্মানজনক ভাতা চালু করা হবে। এ ছাড়াও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, অপরাধী কোনো দলের হতে পারে না; আইনের চোখে সবাই সমান হবে।

জেএইচআর

Link copied!