ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক

আবু তাহের 

আবু তাহের 

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:৩০ পিএম

তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফয়জুল করিমের সাথে সোমবার সন্ধ্যায় তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ইসলামি আন্দোলনের আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান তারেক রহমান। সাক্ষাতে দুই দলের কয়েকজন সিনিয়র সদস্য উপস্থিত ছিলেন। তারা সৌহার্দ্যপূর্ণ একটি সময় কাটান।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফয়জুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সৈয়দ ফয়জুল করিম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাক্ষাৎকে ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি জানান, দেশের সার্বিক কল্যাণে আন্তরিকভাবে সবার সঙ্গে ঐক্য, সৌহার্দ্য ও সুসম্পর্ক তৈরি করে সুন্দরভাবে দেশ পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারও হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফয়জুল করিম বলেন, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে পরিশ্রম করি, কারও প্রতি বিরূপতা না রেখে পরামর্শভিত্তিকভাবে দেশ পরিচালনা করতে পারি সেই বিষয়েই ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ আমাদের সবার কল্যাণের জন্যই প্রণীত। আপনারা এটিকে গুরুত্বসহকারে বিবেচনা করবেন। মহাসচিব বলেছেন, নোট অব ডিসেন্ট যদি পার্লামেন্টে পাস হয়, তবে আমরা তা বাস্তবায়ন করবো।

এদিকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির জানান, তারা দাওয়াত পেয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দলীয়ভাবে জানানো হবে।

উল্লেখ্য, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের মধ্যে সংলাপ ও সমঝোতা তৈরির অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছেন।

জেএইচআর

Link copied!