ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আমীর খসরু

সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:৪২ পিএম

সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নেই
আমীর খসরু মাহমুদ চৌধুরী

এমপিদের শপথের সময় সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টি সংবিধানে নেই বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফলে এ মুহূর্তে এ ধরনের কোনো সুযোগও নেই।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের জন্য নির্ধারিত হল রুমে সভা করেন বিএনপির সংসদ সদস্যরা।

সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাকে প্রশ্ন করা হয়েছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা শপথ নেবেন না। এটাকে আপনাকে কীভাবে দেখছেন?

জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা তো সাংবিধানিকভাবে করতে হবে। এ মুহূর্তে সংবিধানে এটা তো নেই। সংবিধান পরিবর্তনের আগে এটার তো এ মুহূর্তে কোনো সুযোগ নেই। আমরা তো সংবিধানের কথা সব সময় বলি। সাংবিধানিকভাবে সংবিধান চলতে হবে তো, তাই না?

শপথ নেওয়া বা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কারা শপথ নেবেন, কারা নেবেন না; সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা নির্বাচিত হয়েছি আমরা মনে করি জনগণের রায়কে যদি সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদের সংসদে যেতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে। কার্যকর করার জন্য সকল সংসদ সদস্যদের সহযোগিতা করতে হবে।

এএন

Link copied!