ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৫:০২ পিএম

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

দ্বিপক্ষীয় রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

রোববার রাতে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মির্জা ফখরুল। এর একদিন পর সোমবার (২০ এপ্রিল) ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিশেষ আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে চীনে অবস্থান করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং পৌঁছে এই দলের সঙ্গে যুক্ত হবেন। সফরকালে তিনি সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটিই দেশটিতে প্রথম বড় কোনো রাজনৈতিক সফর। সরকারের এক কর্মকর্তা জানান, নতুন প্রশাসনের সঙ্গে গভীর যোগাযোগ স্থাপনের অংশ হিসেবেই চীন এই সফরের আয়োজন করেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ২১-২২ এপ্রিল পর্যন্ত চলা এই সম্মেলনে তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সশরীরে উপস্থিত থাকবেন।

সফরের সময়সূচি অনুযায়ী, মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধিদলের আগামী ২২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সফর শেষে ২৩ এপ্রিল ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। এই দ্বিমুখী সফরের মাধ্যমে বেইজিংয়ের সঙ্গে ঢাকার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুসংহত হবে বলে ধারণা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!