ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৯:৫৬ পিএম

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে
সৈয়দা নাখলু আক্তার ও নাদিয়া পাঠান পাপন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ভিন্ন রাজনৈতিক পরিচয়ের দুই প্রজন্মকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা ও কৌতূহল। জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত এক নেত্রীর মেয়ে এবার বিএনপির সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনয়ন পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, বিজয়নগর উপজেলার বাসিন্দা নাদিয়া পাঠান পাপন বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনয়ন পেয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকায় তার নাম ৩২ নম্বরে রয়েছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য।

নাদিয়া পাঠান পাপন বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে। তার এই মনোনয়ন ঘিরে আলোচনার অন্যতম কারণ হলো তার মা সৈয়দা নাখলু আক্তার দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দা নাখলু আক্তার একসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তবে এ বিষয়ে সৈয়দা নাখলু আক্তার বলেন, তিনি বর্তমানে কোনো পদে নেই এবং তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে মেয়ের মনোনয়নের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, সৈয়দা নাখলু আক্তার এখনো উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি একই সঙ্গে নাদিয়া পাঠান পাপনের মনোনয়নকে কেন্দ্র করে ভিন্নধর্মী প্রতিক্রিয়াও জানান।

এ বিষয়ে নাদিয়া পাঠান পাপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এএন

Link copied!