ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
গোলাম পরওয়ার

গণভোট নিয়ে সংকট বিএনপিকেই সমাধান করতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০২:৫৯ পিএম

গণভোট নিয়ে সংকট বিএনপিকেই সমাধান করতে হবে
মিয়া গোলাম পরোয়ার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকেই সমাধান করতে হবে।

বুধবার রাজধানীর প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নোট অব ডিসেন্ট বাদে সবকিছু মেনে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন অবস্থান কোনোভাবেই যুক্তিসংগত নয় এবং এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগে গণভোট আয়োজন হতে দেয়নি এবং কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি সাংবিধানিক ও আইনি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। এখন সেই নোট অব ডিসেন্টের কথা তুলে ধরে তারা সংস্কার বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপে বসা উচিত।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে জ্বালানি সংকট তীব্র হলেও দায়িত্বশীলদের বক্তব্যে তা অস্বীকার করা হচ্ছে, অথচ বাস্তবে পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

চট্টগ্রাম সিটি কলেজে এক ছাত্রের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা ঘটলেও দোষ অন্যদের ওপর চাপানো হচ্ছে।

এম জি

Link copied!