ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জাতীয় যুবশক্তির নতুন কমিটি: সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৫:২৯ পিএম

জাতীয় যুবশক্তির নতুন কমিটি: সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত জাতীয় সমন্বয় সভায় নতুন কমিটির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে রিফাত রশিদ এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়াসিন আরাফাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নবনির্বাচিত সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সময় সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত। অন্যদিকে, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী এবং পূর্ববর্তী কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেছেন।

এম জি

Link copied!