ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ০৯:৪৫ পিএম

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় নাম মেহেরাব হোসেন অপি। দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করার গৌরব অর্জন করা এই সাবেক ক্রিকেটার এবার রাজনীতির মাঠে নামছেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। 

রাজনৈতিক অঙ্গনের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মেহেরাব হোসেন অপি শিগগিরই আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন এবং তাঁকে দলে ভেড়ানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সাম্প্রতিক সময়ে এনসিপি তাদের সাংগঠনিক পরিধি বাড়াতে বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখদের যুক্ত করার কৌশল নিয়েছে। গত কয়েক দিনে সাবেক রাজনৈতিক নেতা, কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক কর্মীদের অন্তর্ভুক্তির পর এবার ক্রীড়াঙ্গন থেকেও বড় চমক দিতে চাইছে দলটি। 

দলীয় সূত্রমতে, শুধু অপিই নন, জাতীয় দলের সাবেক আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও আলোচনা চলছে। তাঁদের মধ্যে কেউ সরাসরি রাজনীতিতে সক্রিয় হতে চান, আবার কেউ ক্রীড়া ও যুব উন্নয়নের মতো জাতীয় ইস্যুতে কাজ করতে আগ্রহী।

মেহেরাব হোসেন অপি বাংলাদেশের ক্রিকেটে এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। জাতীয় দলের শুরুর দিকের এই ওপেনার তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মনে বিশেষ স্থান করে নিয়েছিলেন। অবসরের পরও ক্রীড়াঙ্গনে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অপির মতো জনপ্রিয় একজন ক্রীড়াবিদকে দলে যুক্ত করা এনসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে।

পর্যবেক্ষকরা মনে করছেন, এনসিপি এখন বিভিন্ন পেশাজীবী ও তারকাদের অন্তর্ভুক্ত করে নিজেদের একটি বহুমাত্রিক নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মেহেরাব হোসেন অপির যোগদানের ঘোষণা আসতে পারে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতিতে ক্রীড়াঙ্গনের সম্পৃক্ততা নিয়ে নতুন মাত্রা যোগ হবে।

জেএইচআর

Link copied!