ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মঈন খান

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ১২:১৪ এএম

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

জাতীয় সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ না করে তাদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, একদলীয় শাসন আর গণতন্ত্রের মধ্যে মূল পার্থক্যই হলো ভিন্নমত প্রকাশের স্বাধীনতা।

রোববার দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মঈন খান বলেন, সংসদে সুস্থ বিতর্ক হতে হবে। পৃথিবীর সব মানুষ একই ভাষায় বা একই মতে কথা বলবে না, এটাই স্বাভাবিক। জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা চাই সংসদে আবেগ নয়, বরং বাস্তবধর্মী ও যুক্তিনির্ভর আলোচনা হোক। কারণ গঠনমূলক যুক্তিতর্ক ছাড়া সংসদের প্রকৃত উদ্দেশ্য প্রতিফলিত হয় না।

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এস এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম এবং ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান। বক্তারা নবীন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশ থেকে আগত ৫৫ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।

জেএইচআর

Link copied!