ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে হাইকোর্টের অপারগতা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৬:৫৯ পিএম

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে হাইকোর্টের অপারগতা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে করা রিট আবেদনের শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সিদ্ধান্ত জানায়। 

আদালত জানায়, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেল এবং মনিরা শারমিন একই সংসদীয় আসনের হওয়ায় তিনি এই রিটের শুনানিতে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

আইনজীবীরা পরে জানান, রিট মামলাটির শুনানি আগামী মঙ্গলবার ৫ মে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে হতে পারে।
এর আগে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)।

এম জি
 

Link copied!