ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাটওয়ারীর নিরাপত্তাকর্মীর হাতেই অস্ত্র ছিল, অভিযোগ আমানের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৩:০০ এএম

পাটওয়ারীর নিরাপত্তাকর্মীর হাতেই অস্ত্র ছিল, অভিযোগ আমানের

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির হাতেই অস্ত্র ছিল বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ঝিনাইদহের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে আমানউল্লাহ আমান বলেন, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। তার অভিযোগ, ঘটনার পরপরই ছাত্রদল, যুবদল ও বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, নাসিরুদ্দীন পাটওয়ারীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিশেষ পোশাক ছিল এবং তাদের মধ্য থেকেই একজন আগ্নেয়াস্ত্র বের করে গুলি করতে উদ্যত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি ও জামায়াত-শিবির সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ঘটনাটিকে ছাত্রদল নেতাকর্মীদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করেন বলেও দাবি করেন তিনি।

আমানউল্লাহ আমান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট তিনি দেখেছেন, যা পরে সরিয়ে ফেলা হয়। তার ভাষ্য, এসব বিষয় থেকে ঘটনাটি পরিকল্পিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, দেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হতে পারে।

এম জি

Link copied!