ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এ্যানি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা পাই না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৫:৪৮ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা পাই না

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা ও শৃঙ্খলা খুঁজে পান না বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজনীতির ভাষা ও আচরণে সংযম থাকা প্রয়োজন। অশালীন বক্তব্যকে রাজনৈতিক চর্চার অংশ হিসেবে গ্রহণ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, সরকারপ্রধান শুরু থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। কিন্তু বিরোধী দলের কিছু নেতা এসব উদ্যোগ নিয়ে বিদ্রূপ করছেন এবং নানা ধরনের মন্তব্য করছেন, যা জাতির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে তারা আজকের অবস্থানে পৌঁছেছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে নানা প্রতিকূলতার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

নাসীরুদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক ঝিনাইদহ সফরের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তার বক্তব্যে রাজনৈতিক শালীনতার অভাব রয়েছে। তিনি অভিযোগ করেন, পাটোয়ারী প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। পাশাপাশি ঝিনাইদহ সফরে অস্ত্রধারী ব্যক্তিদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, যাদের সঙ্গে নিয়ে তিনি গেছেন, তাদের কেউ কেউ অতীতে দেশের ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এম জি

Link copied!