ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রামিসাদের বাসায় গেলেন রিজভী, পরিবারের পাশে থাকার আশ্বাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ০৭:০৬ পিএম

রামিসাদের বাসায় গেলেন রিজভী, পরিবারের পাশে থাকার আশ্বাস

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার রামিসাদের বাসায় গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় রামিসার বাবাকে সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, তারেক রহমান পরিবারের খোঁজখবর রাখতে নির্দেশ দিয়েছেন এবং এ ঘটনায় জড়িত ধর্ষক ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি আরও জানান, রামিসার বড় বোন রাইসার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির এই নেতা।

সাক্ষাৎকালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!