ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আসিফ মাহমুদ

শিক্ষিত লোকদের প্রশাসক বানানো উচিত ছিল বিএনপির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০৩:০৩ এএম

শিক্ষিত লোকদের প্রশাসক বানানো উচিত ছিল বিএনপির

রাজনৈতিক বিবেচনায় নয়, দক্ষ ও শিক্ষিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৩১ মে) রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপির উচিত ছিল দেশের বিভিন্ন এলাকায় কিছু শিক্ষিত মানুষকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া অথবা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা। বিশেষ বরাদ্দ ও রাজস্ব খাতের পার্থক্য বোঝেন না-এমন ব্যক্তিদের প্রশাসকের দায়িত্ব পালনের যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিশেষ বরাদ্দ আর রাজস্ব খাত গুলিয়ে ফেলেন এমন লোকদের প্রশাসক পদে বসার কোনো যোগ্যতাই নেই। এত অদক্ষ লোকদের সঙ্গে রাজনীতি করতে হচ্ছে, এটা সত্যিই দুঃখজনক।

সম্প্রতি কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা মো. মোস্তাক মিয়া অভিযোগ করেছিলেন, এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন। পরে তিনি দাবি করেন, ওই অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা জেলা পরিষদের অর্থ বিভিন্ন উপজেলায় ব্যয় করা হয়েছে এবং এর ৯০ শতাংশের বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে এসেছে। তিনি বলেন, বিশেষ বরাদ্দ ও রাজস্ব খাত এক বিষয় নয়, অথচ এ দুইটি বিষয়কে এক করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযোগকারীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে। প্রথমে বলা হয়েছে অর্থ নিয়ে যাওয়া হয়েছে, পরে বলা হয়েছে উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তার ভাষায়, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হচ্ছে।

এম জি

Link copied!