ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীতে হারিকেন মিছিল করবে এনসিপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০৫:৪২ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীতে হারিকেন মিছিল করবে এনসিপি

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ভিন্নধর্মী এক প্রতিবাদের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর পরীবাগে অবস্থিত মেঘনা পেট্রোল পাম্পের সামনে এক সংবাদ সম্মেলন এবং প্রতীকী হারিকেন মিছিলের আয়োজন করেছে দলটি।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই প্রতিবাদ কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গতকাল রবিবার মধ্যরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, যা ওই রাতেই কার্যকর হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল আগের মতো ১১৫ টাকায় অপরিবর্তিত থাকলেও কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। এছাড়া পেট্রলের দাম লিটারপ্রতি ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এএন

Link copied!