ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০৬:১১ পিএম

আজ তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। 

সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ ধানমন্ডি ১২/এ এলাকার তাকওয়া মসজিদে নেওয়া হবে। সেখানে মরদেহ গোসল করানোর পর মাগরিবের নামাজের পর প্রথম জানাজার আয়োজন করা হবে।

পরদিন মঙ্গলবার তার মরদেহ হেলিকপ্টার অথবা বিশেষ ফ্রিজিং ভ্যানে করে নিজ জেলা ভোলায় নেওয়া হবে। ভোলা জেলা স্কুল মাঠে জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

স্বজনরা জানিয়েছেন, সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে মঙ্গলবারই জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে।

দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়।

এম জি

Link copied!