ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩, ২০২৬, ০৩:০৫ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল সীমান্তে পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বুধবার দুপুর সোয়া ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে দেওয়া তথ্যানুযায়ী, এই হামলায় দলটির ৪ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বেনাপোল সীমান্তে তাঁদের আসার খবর পেয়ে গত রাতে যে পরিবারগুলোকে জোরপূর্বক পুশ-ইন করার চেষ্টা করা হয়েছিল, ভারতীয় কর্তৃপক্ষ তাদের সেখান থেকে সরিয়ে নেয়। তাঁরা নিজে দাঁড়িয়ে সেই সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সরেজমিনে পুরো পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন।

তবে সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথেই এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাঁদের গাড়ি ভাঙচুর করে, যাতে ৪ জন আহত হন। তবে আল্লাহর রহমতে বাকিরা সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।

হামলার শিকার হলেও নিজেদের নীতি থেকে পিছু হটবেন না জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে মানবিক মর্যাদা বজায় রাখা, নাগরিকদের অধিকার রক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাঁদের অবস্থান সব সময়ই অবিচল থাকবে।

এএন

Link copied!