ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
রিজভী

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর নতুন ষড়যন্ত্র চলছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১২:০২ পিএম

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর নতুন ষড়যন্ত্র চলছে

বিগত সরকারের আমলের চুরি ও পাচার করা লাখ লাখ কোটি টাকা ব্যবহার করে দেশের ভেতর অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো ও স্বাভাবিক জীবনযাপনসহ মানুষের বাঁচার সব অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজ নানা কায়দায় এবং পচা পানির মধ্য দিয়ে নতুন করে উঁকি দেওয়ার চেষ্টা করছে। চক্রান্তকারীরা দেশের এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও বহুদলীয় গণতন্ত্রকে নস্যাৎ করার পাঁয়তারা করছে, যা এ দেশের মানুষ আর কখনো সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা পুলিশ পাঠিয়ে হয়রানি করা হয়েছে। পাখির মতো অসংখ্য জাতীয়তাবাদী সৈনিককে হত্যা করা হয়েছে এবং ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বহু নেতাকে গুম করা হয়েছে। জনগণ আর কখনো সেই অন্ধকার ও গুমের দিনগুলোতে ফিরে যাওয়া সমর্থন করবে না।

রিজভী উল্লেখ করেন, দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, যে ভোটাধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন। এখন দেশ যখন অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, তখন এই সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের বেড়াজাল বোনার চেষ্টা চলছে।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু আজকেই নয়, প্রতিটি দিন আমাদের সজাগ থাকতে হবে। চক্রান্তকারীরা এবং তাদের পক্ষের কিছু মহল দেশ ও সার্বভৌমত্ববিরোধী নানা কথা বলছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই জাতিকে কেউ গোলাম বানাতে পারবে না। সব ধরনের অশুভ কর্মকাণ্ডকে প্রতিহত করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জেএইচআর

Link copied!