ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ইসলামী আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৬:৩৪ পিএম

ইসলামী আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের আমির হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান।

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে অনুষ্ঠিত মজলিশে শূরার বিশেষ অধিবেশন শেষে নতুন কমিটির ঘোষণা দেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

অধিবেশনে ২০২৫-২৬ সালের সাংগঠনিক কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

৫৪ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল আউয়াল এবং মাওলানা আব্দুল হক আজাদ।

যুগ্ম মহাসচিব করা হয়েছে প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনকে।

সহকারী মহাসচিব হিসেবে রয়েছেন মুফতি সৈয়দ এসহাক মুহা. আবুল খায়ের, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বিভিন্ন পর্যায়ের আলেম, রাজনীতিক, আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী ও সংগঠককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর সভাপতির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল একটি প্রচলিত রাজনৈতিক দল নয়; শরিয়ার পূর্ণাঙ্গ অনুসরণ ও বাস্তবায়নই দলটির মূল লক্ষ্য। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশল নির্ধারণেও ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরও বলেন, সময়ের বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা ইসলামী আন্দোলনের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এম জি

Link copied!