ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন গাজী আতাউর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০২:৫৩ পিএম

ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এণ্ড রিসোর্টসে অনুষ্ঠিত দলের মজলিসে শুরা-র বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বর্তমান কেন্দ্রীয় কমিটি মেয়াদ শেষ হওয়ার আগেই বিলুপ্ত করে শীর্ষ পর্যায়ে কয়েকটি সাংগঠনিক পরিবর্তন আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ।

তিনি জানান, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকলেও জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে এককভাবে নির্বাচন করা, প্রার্থী নির্বাচন এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তাসহ কয়েকটি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।

গাজী আতাউর রহমান এর আগে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

এম জি

Link copied!