ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশে ফিরলেন ৪৩৩২ হাজি, মদিনায় আরো একজনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৬, ২০২২, ০২:২৬ পিএম

দেশে ফিরলেন ৪৩৩২ হাজি, মদিনায় আরো একজনের মৃত্যু

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ হজযাত্রী। এদিকে সৌদিতে আরো এক হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে হজ মৌসুমে মোট ২০ হজযাত্রী মৃত্যুবরণ করেন। শনিবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে এসব তথ্য পাওয়া গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা জেলার ফারজিন সুলতানা (৪০) মদিনায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর- BW0389830।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, দুই দিনে মোট ৪ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি, সৌদিয়ার ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে, সৌদি আরবে সর্বমোট ২০ হজযাত্রীর মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৬ জন । তাদের মধ্যে মক্কায় ১৬, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।  

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়।


আমারসংবাদ/টিএইচ

Link copied!