ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বায়তুল মোকাররমে প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৫, ০৯:৪৪ পিএম

বায়তুল মোকাররমে প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। আজ থেকেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারাবি নামাজ। রমজান উপলক্ষে প্রথম তারাবিতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি শিশুদেরও দেখা গেছে নামাজে অংশ নিতে।

শনিবার রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসে ছিলেন। অনেক মুসল্লি জায়নামাজ ও তসবিহ নিয়ে এসেছেন। কিছু মুসল্লি নামাজের আগে আতর ব্যবহার করছেন এবং পরিচিতদেরও দিচ্ছেন। মসজিদের প্রবেশমুখে অস্থায়ী আতর ও টুপির দোকানও বসেছিল।

বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা আব্দুল হক বলেন, "আমার বাসা খিলগাঁও, কিন্তু প্রতিবছর প্রথম তারাবি আমি এখানে আদায় করি। এখানে নামাজ পড়ার শান্তি অন্যরকম। এবার দুই ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি।"

এছাড়া, রাজধানীর অন্যান্য মসজিদেও তারাবি নামাজের জন্য মুসল্লিদের ভিড় দেখা গেছে, অনেকেই মসজিদের বাইরেও চটের ওপর নামাজ আদায় করছেন।

রমজানের চাঁদ দেখা নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, "শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২ মার্চ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ২৬ রমজান (২৭ মার্চ) পবিত্র শবে কদর পালিত হবে।"

ইএইচ

Link copied!